মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা: সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এস এস সি,,এসএসসি (ভোক:)দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।। ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়। পলাশবাড়ী এস এম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাধারণ শাখায় মোট পরীক্ষার্থী ৪শ ২ জন এর মধ্যে উপস্থিত ৩শ ৯৯ জন অনুপস্থিত ৩ জন,কারিগরি ভোকেশনাল শাখায় মোট পরীক্ষার্থী ৪শ ৬ জন এর মধ্যে উপস্থিত ৪শ ১ জন অনুপস্থিত ৫ জন, দাখিল পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ ৪ জন এর মধ্যে উপস্থিত ৪শ ৮৪ জন অনুপস্থিত ২০ জন।
পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তাপাদার,মাধ্যমিক শিক্ষা অফিসার নকিবুল ইসলাম কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আব্দুল বারীসহ কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।। পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের কোন অভিযোগ পাওয়া যায় নি।