
পত্নীতলা (নওগা) প্রতিনিধিঃ-
নওগাঁর পত্নীতলা উপজেলার যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে। (৯ জুন২০২৬) মঙ্গলবার আনুমানিক ভোররাতে ৪ টার দিকে টাঙ্গাইল জেলার সখিপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশ ভর্তি একটি ট্রাকের পিছনে মুরগি বোঝায় একটি পিকআপ ভ্যানের ধাক্কা দিলে গুরুতর দুর্ঘটনার সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতদের মধ্যে এক জন হলেন, নওগাঁ পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম (২৩)। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
নজিপুর স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহত রফিকুলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
প্রতিবেদকের নাম 


















