আবু ওবায়দুল হক খাজা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
চিলমারীতে তদারকি ও রক্ষনাবেক্ষনের অভাবে উপজেলার সদর ইউনিয়নের কলেজ মোড় হতে থানাহাট -রমনা সড়কের শান্তিনগরের কয়েকটি স্থানে ধ্বস দেখা দিয়েছে। বিশেষ করে আলমের দোকান সংলগ্ন পুকুর পাড়ের সড়কের অংশ ধ্বসে গিয়ে সংকীর্ণ হয়েছে। চলমান বৃষ্টিতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের আওতায় সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকলেও তাদের কাজে দায়িত্বহীনতার অভিযোগ করেছেন গ্রামবাসী ও যাতায়াতকারী সাধারন মানুষ। তাই জরুরী ভিত্তিতে সড়কটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন চরাঞ্চল সহ ট্রেনে যাতায়াতকারী শতশত মানুষ। এব্যপারে স্থানীয় প্রশাসনের উদাসীনতার বিষয়ে আক্ষেপ করেছেন ভূক্ত ভোগী মানুষ। প্রকাশ থাকে যে, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপি সমর্থিত গ্রামবাসীদের উপর ক্ষিপ্ত হয়ে এক যুগের বেশী সময় ধরে রাস্তায় গর্ত ও প্লাস্টার উঠে যাওয়ায় যাতায়াতকারী ও ভূক্ত ভোগী গ্রামবাসীদেরকে অসহনীয় দূর্ভোগ পোহাতে হয়েছে। অপর দিকে যুগের পর যুগ বন্যা কালীন সময়ে আকন্দপাড়া বাসী চরম দূর্ভোগের মধ্যে চলাচল করছেন। গত বছরে গ্রামীণ অবকাঠামোর আওতায় রাস্তাটির উচু করণের আশ্বাস দিলে ৭০০ মিটার দীর্ঘ রাস্তার মাত্র ৯০ ফুট কাজ দায়সারা ভাবে সম্পন্ন করা হয়। পরবর্তীতে এডিপি বরাদ্দ দেওয়া হয় বলে জানা যায়।
উল্লেখ্য যে, চরাঞ্চল সহ কাইম অঞ্চলের অনেক রাস্তার আইউি থাকলেও রাস্তার অস্তিত্ব নেই। উপজেলা সদরের আকন্দ পাড়ার রাস্তার কোনো উন্নতি নেই। আপাতদৃষ্টিতে মনে হয় উপজেলা প্রশাসনের অনিয়েমর কারনে এ সব রাস্তা মেরামতে এতো অনিহা।