আব্দুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সরকারি টিসিবি কর্মসূচির আওতায় সাধারণ মানুষের সুবিধার্থে আনুষ্ঠানিকভাবে 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) আমান উল্লাহ আমান।
অনুষ্ঠানে এমপি আমান উল্লাহ আমান উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি সরকারের এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, নিম্ন আয়ের মানুষের নিত্যপণ্যের চাহিদা মেটাতে এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়া সরকারের একটি অন্যতম সফল পদক্ষেপ।
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ এবং কার্ড প্রাপ্ত সুবিধাভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই কার্যক্রমের ফলে এলাকার সুবিধাবঞ্চিত মানুষ সরাসরি উপকৃত হবেন এবং নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরবে।