মোঃ জামাল উদ্দিন, মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি: ১৬ই এপ্রিল, বৃহস্পতিবার ইটাখোলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমির হোসেন জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য জনাব মোঃ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষকবৃন্দ সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অধ্যাপক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায়-- অনুষ্ঠানে শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা আল আমীন, সহকারী শিক্ষক মাওলানা এস এম আব্দুল্লাহ, প্রভাষক আব্দুল ওয়াহাব, সহকারী শিক্ষক মোঃ ইউনুস, সহকারী শিক্ষক হিমাংশু রঞ্জন দেব, সহকারী শিক্ষক মোঃ মাসুম প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
দ্বিতীয় পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি জনাব মোঃ জামাল উদ্দিন তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য আন্তরিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ এবং সকলের সাফল্য কামনা করেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি মাদরাসার অধ্যক্ষ মোঃ আমির হোসেন জাকারিয়া বলেন, তোমরা আমার সন্তানের মত। তোমাদের প্রতি দোয়া ও ভালবাসা অবিরত। পরীক্ষার হলে বুঝে শুনে পরীক্ষা দেয়ার জন্য উপদেশ প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ ও দোয়ার মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করা হয়। শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি সুশৃঙ্খল, সুন্দর ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়। অত্র মাদরাসায় এ বছর দাখিল পরীক্ষার্থী মোট ৪৩ জন শিক্ষার্থীদের মধ্যে ২৬ জন ছেলে ১৭ জন মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করবে। মাদরাসার পক্ষ থেকে পরীক্ষার্থীদের কে কলম এবং সাদা ফাইল উপহার দেয়া হয়।