
পত্নীতলা উপজেলা প্রতিনিধিঃ
মানব সেবায় পরম ধর্ম --এ বিশ্বাস কে ধারণ করে নওগাঁর পত্নীতলা উপজেলা নজিপুরে অবস্থিত" সিটি ডায়াগনস্টিক সেন্টার" প্রতি সোমবার অসহায় দুস্থ ফকির ও মিসকিনদের জন্য বিনামূল্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে আসছে। প্রতিষ্ঠানটির এ ব্যতিক্রমী মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, সিটি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হারুন রশিদ -এর ব্যক্তিগত উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে প্রতি সপ্তাহের সোমবার দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা হয়। এলাকার বিভিন্ন স্থান থেকে আগত অসহায় মানুষ এ কর্মসূচির মাধ্যমে সম্মানের সঙ্গে খাবার গ্রহণের সুযোগ পাচ্ছে।
স্থানীয়রা জানান, বর্তমান সময়ে যখন সমাজ মানবিক মূল্যবোধের চর্চা কমে যাচ্ছে, তখন সিটি ডায়াগনস্টিক সেন্টারের এ ধরনের উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। অনেকেই এদিকে একটি মহৎ ও অনুসারনীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করছেন।
পরিচালক হারুনুর রশিদ বলেন "সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই আমার এ আয়োজন সার্থক হবে ইনশাআল্লাহ"।
এলাকার সচেতন মহোল মনে করেন, চিকিৎসা সেবার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা পালনে সিটি ডায়াগনস্টিক সেন্টারের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক অব্যাহত থাকবে এবং আরোও অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসবে এবং এ মানবিক সেবার কার্যক্রম চলমান থাকবে।
মানুষের কল্যাণে এগিয়ে আসাই প্রকৃত মানবতা। নজিপুর সিটি ডায়াগনস্টিক সেন্টারের নিয়মিত খাদ্য বিতরণ কর্মসূচি সমাজে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জল দৃষ্টান্ত হয়ে উঠেছে।