Dhaka ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হোসেনপুর টু কিশোরগঞ্জ সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আইসিইউতে আরেকজন। এনসিটি পরিচালনা: বিদেশি ডিপি ওয়ার্ল্ডের সাথে এবার লড়াইতে দেশীয় ‘জোট নীলফামারীর উন্নয়নের রূপকার জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে দিনাজপুরের চাল: ই-কমার্সে নতুন মাইলফলক ‘শুকরান’ নিশিন্দারায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক রাজধানীর মৌচাকে সন্ত্রাসীদের ছুড়িকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা খুন মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম, থানায় মামলা মাদক কারবারীদের আঁতুড়ঘর চকসুত্রাপুরের দুই বিয়াইন গ্রেফতার ১৫০০ পিস ইয়াবাসহ আটক কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি নগদ অর্থ ও চাল বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর পাড়ে মাদক সেবন, আটক -১

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে নদীর পাড় থেকে মাদক সেবনের সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল ) রাতে রায়গঞ্জ থানার ধানগড়া বাজার সংলগ্ন একটি নদীর পাড়ে অভিযান চালানো হয়। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, সেখানে কয়েকজন ব্যক্তি গোপনে চোলাই মদ সেবন করছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মো: সাজু সরকার (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী কে অপহরণের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার:৪ অপহরণকারী আটক

আটক সাজু সরকার ধানগড়া বাজার এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন। তবে এ সংক্রান্ত কোনো বৈধ অনুমোদন বা কাগজপত্র দেখাতে পারেননি।

আরও পড়ুনঃ  নিশিন্দারায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক

পুলিশ জানায়, আটক ব্যক্তিকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মাদক সেবনের প্রাথমিক প্রমাণ পান এবং এ বিষয়ে একটি মেডিকেল প্রতিবেদন প্রদান করেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তি প্রকাশ্যে মাদক সেবনের সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে লড়াইয়ে ভণ্ড মুখোশ উন্মোচনের আহ্বান

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

হোসেনপুর টু কিশোরগঞ্জ সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আইসিইউতে আরেকজন।

সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর পাড়ে মাদক সেবন, আটক -১

আপডেটের সময়: ০৪:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে নদীর পাড় থেকে মাদক সেবনের সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল ) রাতে রায়গঞ্জ থানার ধানগড়া বাজার সংলগ্ন একটি নদীর পাড়ে অভিযান চালানো হয়। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, সেখানে কয়েকজন ব্যক্তি গোপনে চোলাই মদ সেবন করছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মো: সাজু সরকার (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী কে অপহরণের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার:৪ অপহরণকারী আটক

আটক সাজু সরকার ধানগড়া বাজার এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন। তবে এ সংক্রান্ত কোনো বৈধ অনুমোদন বা কাগজপত্র দেখাতে পারেননি।

আরও পড়ুনঃ  রামিসা হত্যায় সোহেল স্বপ্না দম্পতির ফাঁসি

পুলিশ জানায়, আটক ব্যক্তিকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মাদক সেবনের প্রাথমিক প্রমাণ পান এবং এ বিষয়ে একটি মেডিকেল প্রতিবেদন প্রদান করেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তি প্রকাশ্যে মাদক সেবনের সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার