Dhaka ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১ লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সিলেটে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেফতার সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা নিহত চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন টাঙ্গাইলের ঘাটাইলে পরিবেশ দূষণকারী অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

লালপুর বাজার মোড় যানজট ও দখলমুক্ত রাখতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা লালপুর বাজার মোড়কে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন, ভূমি প্রশাসন ও থানা পুলিশ। বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে।

সোমবার (০৯ নভেম্বর) স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে রাস্তার ওপর দোকানপাট বসানো, ফুটপাত ও সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা, অটোরিকশা, অটোভ্যান ও সিএনজিচালিত যানবাহন যত্রতত্র দাঁড় করিয়ে রাখার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বিশেষ করে বাজার মোড়ে যানবাহনের চাপ বাড়লে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে পথচারী, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়।

আরও পড়ুনঃ  জামালপুরে তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবকের অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড

এ পরিস্থিতি থেকে উত্তরণে নাটোরের লালপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোঃ মেশকাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবির হোসেন, এবং লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, সমন্বিতভাবে মাঠপর্যায়ে কাজ করছেন।

আরও পড়ুনঃ  দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তাঁদের সঙ্গে দায়িত্ব পালন ও সার্বিক সহযোগিতা করছেন সংশ্লিষ্ট তিনটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার সচেতন নাগরিকরা।

প্রশাসনের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সড়ক ও জনসাধারণের চলাচলের জায়গা দখলমুক্ত রাখা, যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ করা, বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে, প্রাণ গেল শিক্ষিকাসহ ২ জনের

তবে শুধু প্রশাসনের উদ্যোগে স্থায়ীভাবে যানজট নিরসন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, চালক, পথচারী ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা।

দোকানদারদের নির্ধারিত জায়গার বাইরে পণ্য বা দোকান না বসানো, চালকদের রাস্তার ওপর যানবাহন রেখে যাত্রী ওঠানামা না করানো এবং সবাইকে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

এ উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একই সঙ্গে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা একান্তভাবে কাম্য।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

লালপুর বাজার মোড় যানজট ও দখলমুক্ত রাখতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

আপডেটের সময়: ১২:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা লালপুর বাজার মোড়কে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন, ভূমি প্রশাসন ও থানা পুলিশ। বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে।

সোমবার (০৯ নভেম্বর) স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে রাস্তার ওপর দোকানপাট বসানো, ফুটপাত ও সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা, অটোরিকশা, অটোভ্যান ও সিএনজিচালিত যানবাহন যত্রতত্র দাঁড় করিয়ে রাখার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বিশেষ করে বাজার মোড়ে যানবাহনের চাপ বাড়লে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে পথচারী, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়।

আরও পড়ুনঃ  জামালপুরে তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবকের অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড

এ পরিস্থিতি থেকে উত্তরণে নাটোরের লালপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোঃ মেশকাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবির হোসেন, এবং লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, সমন্বিতভাবে মাঠপর্যায়ে কাজ করছেন।

আরও পড়ুনঃ  সিলেটে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেফতার

তাঁদের সঙ্গে দায়িত্ব পালন ও সার্বিক সহযোগিতা করছেন সংশ্লিষ্ট তিনটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার সচেতন নাগরিকরা।

প্রশাসনের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সড়ক ও জনসাধারণের চলাচলের জায়গা দখলমুক্ত রাখা, যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ করা, বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা।

আরও পড়ুনঃ  ভেদরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা