Dhaka ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি বান্দরবানে সাড়ে ৩ একর জমি জবরদখলের চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন উলিপুরে ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু মিয়া হত্যার অভিযোগ অভিযুক্ত গ্রেফতার লালপুরে বসতবাড়ি থেকে ১৬ ফুট উচ্চতার গাঁজাগাছ উদ্ধার, গ্রেপ্তার ১ পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্র-জনতা: ডা. শফিকুর রহমান ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের সামিউলের ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ কুতুবদিয়ার উত্তর কৈয়ারবিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা

মানিকগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ): মানিকগঞ্জের ঘিওরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. আবদুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চঙ্গশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বসতবাড়ি নিয়ে দ্বন্দ্ব প্রতিপক্ষের হামলায় গুরতর আহত ১

নিহত আবদুর রশিদ ওই গ্রামের মৃত শেখ নৈমনুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন আবদুর রশিদ। এ সময় পা পিছলে তিনি পুকুরের গভীর পানিতে পড়ে যান। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোজাখুজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা ​

খবর পেয়ে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়। পরে সেখান থেকে আবদুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  উলিপুরে বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস ২০২৬ পালিত

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন স্টেশন লিডার শাহিন আলম।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি

মানিকগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

আপডেটের সময়: ০৬:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ): মানিকগঞ্জের ঘিওরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. আবদুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চঙ্গশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  তুলির আঁচড়ে সাজছে রাজশাহী নগরী, প্রধানমন্ত্রীকে বরণে ব্যাপক প্রস্তুতি

নিহত আবদুর রশিদ ওই গ্রামের মৃত শেখ নৈমনুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন আবদুর রশিদ। এ সময় পা পিছলে তিনি পুকুরের গভীর পানিতে পড়ে যান। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোজাখুজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা ​

খবর পেয়ে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়। পরে সেখান থেকে আবদুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা