
স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেরানীগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লায় ও মন্দিরে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা মণ্ডপগুলোতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ (১৮ অক্টোবর) সরজমিনে কেরানীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ এলাকা ঘুরে দেখা যায়, সার্বিক নিরাপত্তা বজায় থাকায় সাধারণ পুণ্যার্থী ও দর্শনার্থীরা কোনো বিশৃঙ্খলা ছাড়াই সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে মণ্ডপে এসে দেবী দর্শন করছেন।
উৎসব উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি কেরানীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি তাঁর নিজের বাসভবন সংলগ্ন মন্দিরেও আগত ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।
প্রশাসনের এই পদক্ষেপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী জানান, পূজা মণ্ডপে কোনো ধরনের গ্যাঞ্জাম বা বিশৃঙ্খলা যাতে না হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। ফলে কেরানীগঞ্জের প্রতিটি এলাকায় সবাই অত্যন্ত উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে তাদের উৎসব উদযাপন করতে পারছেন।
এ সময় স্থানীয় পূজা উদযাপন কমিটি ও মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের কার্যকর ভূমিকা ও তদারকির ফলে কেরানীগঞ্জের সর্বত্র একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর আবহ বজায় রয়েছে।
প্রতিবেদকের নাম 
























