Dhaka ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বস্তির বৃষ্টিতে ভিজল কেরানীগঞ্জ: জনজীবনে প্রশান্তি, জনপদে স্বস্তি পতেঙ্গায় এস এস সি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চৌধুরী কূপতলা ইউনিয়নে বন্যা ঝুঁকি ও মোকাবেলায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ‎ জৈন্তাপুরে বিজিবির উদ্যোগ: সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা আয়োজন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায়-রাশেদুল হাসান রঞ্জন এসএসসি পরীক্ষা সুষ্ঠু হচ্ছে: শিক্ষামন্ত্রী ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্বের স্মরণে ‘সড়ক’-এর শুভ উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক জয়কালী মন্দির রোডে ময়লা ও অবৈধ মুরগির পট্টি অপসারণের দাবিতে হোমিও চিকিৎসকদের মানববন্ধন কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি

প্রলোভনে ফেলে তামাক কিনছে না জাপান টোব্যাকো লামা-আলীকদমে চাষিদের বিক্ষোভ

মোঃ রাসেল বিষেশ প্রতিনিধি: বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (JTI) সহ কয়েকটি তামাক কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে  আজ বুধবার ২২/০৪/২০২৬ বিক্ষোভ  করেছেন কয়েক হাজার তামাক চাষি। শুরুতে নানা প্রলোভন দেখিয়ে তামাক চাষে উদ্বুদ্ধ করলেও এখন তামাক সংগ্রহে কোম্পানিগুলোর অনীহা ও টালবাহানায় দিশেহারা হয়ে পড়েছেন পাহাড়ের কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, আলীকদম ও লামার বিভিন্ন তামাক ক্রয় কেন্দ্রে শত শত চাষি তাদের উৎপাদিত তামাক নিয়ে ভিড় করছেন। কিন্তু কোম্পানিগুলো নানা অজুহাতে তামাক কেনা বন্ধ রেখেছে। কৃষকদের অভিযোগ, মৌসুমে শুরুতে সার, বীজ ও নগদ ঋণের প্রলোভন দিয়ে তাদের ধান ও অন্যান্য খাদ্যশস্যের বদলে তামাক চাষে বাধ্য করা হয়েছিল। এখন ফসল ঘরে তোলার পর কোম্পানিগুলো গ্রেড জালিয়াতি ও ওজনে কম দেওয়ার পাঁয়তারা করছে।

আরও পড়ুনঃ  ২৮ বছরের ত্যাগের মূল্যায়ন চান উম্মে কুলসুম লীনা:

বিক্ষুব্ধ কৃষকরা জানান, কোম্পানিগুলো আগে থেকে কার্ডধারী চাষিদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ তামাক কেনার প্রতিশ্রুতি দিলেও এখন তারা মাত্র ১০-১২ বেলের বেশি তামাক নিতে চাচ্ছে না। এর ফলে কৃষকদের ঘরে বিপুল পরিমাণ তামাক অবিক্রীত অবস্থায় পড়ে আছে। অনেক কৃষক ব্যাংক ও চড়া সুদে এনজিও থেকে ঋণ নিয়ে তামাক চাষ করেছিলেন। এখন তামাক বিক্রি করতে না পেরে তারা ঋণের বোঝা মাথায় নিয়ে পথে বসার উপক্রম হয়েছেন।

আরও পড়ুনঃ  পতেঙ্গা ন্যাশনাল ক্লাবের ফুটবলে চ্যাম্পিয়ন বিজিএস ও রানার্স আপ- ফ্রেন্ডস ফর এভার দল

বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে এই অঞ্চলে প্রায় ১০ হাজার একর জমিতে তামাক চাষ হয়েছে। মাতামুহুরী নদীর তীরবর্তী উর্বর জমিতে খাদ্যশস্যের বদলে তামাক চাষ করায় দীর্ঘমেয়াদী খাদ্য সংকট ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধা জেলা পরিষদের সামনে মৃত্যুফাঁদে পরিণত কালভার্ট

এ বিষয়ে জাপান টোব্যাকোর স্থানীয় প্রতিনিধিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ক্রয় কেন্দ্রের মাঠ পর্যায়ের কর্মীরা জানান, তামাকের গুণমান ঠিক না থাকায় কিছু ক্ষেত্রে ক্রয় ধীরগতিতে চলছে।

ভুক্তভোগী চাষিরা অবিলম্বে তামাকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কোম্পানির প্রতারণা বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

স্বস্তির বৃষ্টিতে ভিজল কেরানীগঞ্জ: জনজীবনে প্রশান্তি, জনপদে স্বস্তি

প্রলোভনে ফেলে তামাক কিনছে না জাপান টোব্যাকো লামা-আলীকদমে চাষিদের বিক্ষোভ

আপডেটের সময়: ০১:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মোঃ রাসেল বিষেশ প্রতিনিধি: বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (JTI) সহ কয়েকটি তামাক কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে  আজ বুধবার ২২/০৪/২০২৬ বিক্ষোভ  করেছেন কয়েক হাজার তামাক চাষি। শুরুতে নানা প্রলোভন দেখিয়ে তামাক চাষে উদ্বুদ্ধ করলেও এখন তামাক সংগ্রহে কোম্পানিগুলোর অনীহা ও টালবাহানায় দিশেহারা হয়ে পড়েছেন পাহাড়ের কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, আলীকদম ও লামার বিভিন্ন তামাক ক্রয় কেন্দ্রে শত শত চাষি তাদের উৎপাদিত তামাক নিয়ে ভিড় করছেন। কিন্তু কোম্পানিগুলো নানা অজুহাতে তামাক কেনা বন্ধ রেখেছে। কৃষকদের অভিযোগ, মৌসুমে শুরুতে সার, বীজ ও নগদ ঋণের প্রলোভন দিয়ে তাদের ধান ও অন্যান্য খাদ্যশস্যের বদলে তামাক চাষে বাধ্য করা হয়েছিল। এখন ফসল ঘরে তোলার পর কোম্পানিগুলো গ্রেড জালিয়াতি ও ওজনে কম দেওয়ার পাঁয়তারা করছে।

আরও পড়ুনঃ  জ্যোতি ফোরাম - মির্জারহাট ইউনিটের ব্যবস্থাপনায় শিক্ষা-সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন

বিক্ষুব্ধ কৃষকরা জানান, কোম্পানিগুলো আগে থেকে কার্ডধারী চাষিদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ তামাক কেনার প্রতিশ্রুতি দিলেও এখন তারা মাত্র ১০-১২ বেলের বেশি তামাক নিতে চাচ্ছে না। এর ফলে কৃষকদের ঘরে বিপুল পরিমাণ তামাক অবিক্রীত অবস্থায় পড়ে আছে। অনেক কৃষক ব্যাংক ও চড়া সুদে এনজিও থেকে ঋণ নিয়ে তামাক চাষ করেছিলেন। এখন তামাক বিক্রি করতে না পেরে তারা ঋণের বোঝা মাথায় নিয়ে পথে বসার উপক্রম হয়েছেন।

আরও পড়ুনঃ  নওগাঁ নিয়ামতপুর সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে এই অঞ্চলে প্রায় ১০ হাজার একর জমিতে তামাক চাষ হয়েছে। মাতামুহুরী নদীর তীরবর্তী উর্বর জমিতে খাদ্যশস্যের বদলে তামাক চাষ করায় দীর্ঘমেয়াদী খাদ্য সংকট ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  রোয়াংছড়িতে পিআইও পদ শূন্য: প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, বাড়ছে জনদুর্ভোগ