Dhaka ০১:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন দক্ষিণ কেরানীগঞ্জে তিন কন্যার পর সাগর মোল্লার ঘরে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম ​ রায়পুরে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমের উদ্বোধন, দক্ষতা উন্নয়নে গুরুত্ব লালপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলামকে নাটোর জেলা পুলিশের সম্মাননা প্রদান জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎ মান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা নির্মাণের নয় বছর তালাবদ্ধ বরিশাল শিশু হাসপাতাল সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক: বিরোধীদলীয় নেতা

গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ২১২ সময় দেখুন

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক। অভিযানে পৌরসভার পান্থাপাড়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মনতাজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম এবং শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের সুজন মিয়াকে আটক করা হয়।আটকদের বিরুদ্ধে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশীদ ইরাম খান। আদালত সাইফুল ইসলামকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সুজন মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  চকরিয়ায় শ্যামলী বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল দুইজনের
Tag :
জনপ্রিয় পোস্ট

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু

গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

আপডেটের সময়: ০৭:১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক। অভিযানে পৌরসভার পান্থাপাড়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মনতাজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম এবং শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের সুজন মিয়াকে আটক করা হয়।আটকদের বিরুদ্ধে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশীদ ইরাম খান। আদালত সাইফুল ইসলামকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সুজন মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম পতেঙ্গায় প্রতিমা বিসর্জন, ভক্তদের ঢল