
মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য একেএম নজরুল ইসলাম লেবু। তিনি বলেন, “আমি নিজে দুর্নীতি করবো না, কাউকেও দুর্নীতি করতে দেবো না। ২৬ ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। । সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নবনির্বাচিত এমপি তার বক্তব্যে সরকারি দপ্তরগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষের আস্থা অর্জনে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, থানা অফিসার ইনচার্জ সারোয়ারে খান, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকারসহ অনেকে। বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিবেদকের নাম 



















